নমিনেশন জমা করতে আসার পথে লরির ধাক্কায় মৃত্যু হল এক প্রার্থীর। ঘটনাটি ঘটেছে ৩৪ নম্বর জাতীয় সড়কের যদুপুর এলাকায়। মৃত কংগ্রেস প্রার্থীর নাম ববিতা সিংহ। সে মহারাজপুর গ্রামপঞ্চায়েতের প্রার্থী। লরিটিকে আটক করলেও চালক-খালাসী পলাতক। ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনায় জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
জানা গিয়েছে, জেলা কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষনা করার পর সোমবার শেষ দিনে ইংরেজবাজার ব্লকে নমিনেশন জমা করার উদ্দেশ্যে এক কংগ্রেস নেতা ইমতাজ আলীর সঙ্গে বাইক করে মালদা আসছিলেন প্রার্থী ববিতা সিংহ। পথে ৩৪ নম্বর জাতীয় সড়কে যদুপুর এলাকায় একটি লরি পেছন থেকে বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় ববিতা সিংহর। আহত ইমতিয়াজ আলী গুরুত্বর আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। গাড়িটিকে স্থানীয়রা আটক করলেও চালক খালাসী পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
ঘটনায় মিন্টু ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বাইকে চেপে ওই মহিলা মালদা শহরের দিকে আসছিলেন। পথে পেছন থেকে একটি ট্রাক বাইকে ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে।
এবিষয়ে সনেকা দাস নামে এক মহিলা বলেন, মৃত ওই মহিলার নাম ববিতা সিংহ, সে নমিনেশন জমা করতে বাইকে চেপে মালদা যাচ্ছিল। ঘটনায় প্রার্থীর মৃত্যু হয়েছে ও অপর জন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/jH5vlr_rYSQ